NewsPolitics

সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি পূরণ,১ আগস্ট থেকে কার্যকর!বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: পুজোর আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর। পূর্বঘোষণা অনুযায়ী তাঁদের মাসিক ভাতা এক ধাপে ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আইনশৃঙ্খলা রক্ষা, যান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রশাসনিক কাজে পুলিশকে নিয়মিত সহযোগিতা করেন সিভিক ভলান্টিয়াররা। দীর্ঘদিন ধরেই তাঁদের একাংশ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারের নতুন সিদ্ধান্তে রাজ্যজুড়ে কর্মরত সিভিক ভলান্টিয়াররা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

এর ফলে সিভিক ভলান্টিয়ারদের বর্তমান মাসিক সাম্মানিক ১০ হাজার টাকা থেকে বেড়ে ১২ হাজার টাকা হল। বর্ধিত সাম্মানিক ২০২৬ সালের ১ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ আগস্ট মাস থেকেই তাঁরা নতুন হারে সাম্মানিক পাবেন। রাজ্য অর্থ দফতরের সম্মতি পাওয়ার পরেই বৃহস্পতিবার সরকারি নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র দফতর।

প্রতিশ্রুতি অনুযায়ী ভাতা বৃদ্ধিকে কর্মীদের প্রতি সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এখন রাজ্যের সংশ্লিষ্ট কর্মীরা পুজোর আগেই বাড়তি ভাতা হাতে পাওয়ার আশায় রয়েছেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *