সালারে বিজেপির অন্দরের কোন্দল পৌঁছল থানায়! সুজিত আদিত্যর বিরুদ্ধে FIR, পাল্টা দুর্নীতির অভিযোগে সরব বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকায় বিজেপির অন্দরের দ্বন্দ্ব এবার পৌঁছল থানায়। বিজেপি নেত্রী অনামিকা ঘোষ মুর্শিদাবাদ জেলা কমিটির এক্সিকিউটিভ সদস্য সুজিত আদিত্যর বিরুদ্ধে সালার থানায় FIR দায়ের করেছেন। অভিযোগে AI ব্যবহার করে ভাবমূর্তি নষ্ট করা এবং খুনের হুমকির প্রসঙ্গ তোলা হয়েছে বলে দাবি।
অন্যদিকে, সুজিত আদিত্য ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে অনামিকা ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও ‘বিস্ফোরক’ অভিযোগ তুলেছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এটি কি সত্যিই হুমকি ও মানহানির অভিযোগ, নাকি প্রকাশ্যে আসা অভিযোগের মোকাবিলায় আইনি চাপ তৈরির চেষ্টা? বিজেপির এই অন্তর্দ্বন্দ্বে ভরতপুরের স্থানীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই পক্ষের অভিযোগই তদন্তসাপেক্ষ।
