NewsPolitics

পুকুরে অস্ত্রের ভাণ্ডার:সন্দেশখালিতে ৩ আগ্নেয়াস্ত্র,৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার,গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর সর্দার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সন্দেশখালিতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর সর্দারের বাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিভিল ডিফেন্স কর্মীদের পুকুরে নামিয়ে বসিরহাট পুলিশ জেলার এসওজি এবং সন্দেশখালি থানার যৌথ দল তল্লাশি চালায়। সেই অভিযানেই অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় বলে দাবি।

ঘটনার পর সমীর সর্দারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে তাঁকে এলাকার প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *