বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:45:22
| কলকাতা

তৃণমূল তুমি কার? মমতা-ঋতব্রত দ্বন্দ্বে তৃণমূলের এবার তৃতীয় ফ্রন্ট মেঘালয় শিবির! ত্রিমুখী লড়াই?

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্য বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ভাঙন ঘিরে এতদিন মূল লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’-এর মধ্যে। এবার সেই দ্বন্দ্বে তৃতীয় পক্ষ হিসেবে উঠে এল মেঘালয় তৃণমূল। রাজ্য সভাপতি চার্লস পিংরোপের দাবি, “আমরাই আসল তৃণমূল, এখানে নকলের কোনও জায়গা নেই।”

মেঘালয়ে এখনও পাঁচজন তৃণমূল বিধায়ক রয়েছেন এবং এক কংগ্রেস বিধায়কের সমর্থনে মুকুল সাংমা বিরোধী দলনেতা। তবে রাজ্যে দলের জনসমর্থন যে কমেছে, তা কার্যত স্বীকার করেছেন পিংরোপ। সাম্প্রতিক লোকসভা উপনির্বাচনে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় তৃণমূল প্রতিদ্বন্দ্বিতাও করেনি। ভবিষ্যতে কোন শিবিরের সঙ্গে তাঁরা থাকবেন, তা অবশ্য স্পষ্ট করেননি পিংরোপ। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে তৃণমূলের নাম ও রাজনৈতিক উত্তরাধিকার ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।