টলিউডে ‘গেরুয়া ঢেউ’? একঝাঁক তারকার দলবদলের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি ও পরিবর্তনের রাজনীতির প্রেক্ষিতে টলিউডের বহু সিনেমা তারকা এবার বিজেপির দিকে ঝুঁকছেন বলে অন্দরমহলের খবর।
জানা গেছে যে টলিউডের প্রখ্যাত তারকা শিল্পী দেবশ্রী রায়, তৃণমূল কংগ্রেসের বীরভূমের সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়, টলিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা নায়ক তারকা দেব, প্রখ্যাত বাণিজ্যিক সিনেমা পরিচালক ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া সহ একঝাঁক টলিউডের তারকা সরাসরি বিজেপিতে যোগ দিতে চাইছেন।
বিজেপির অন্দরমহল থেকে এই খবর প্রকাশ্যে বলা না হলেও, দলেরই একাংশ এই খবরের সত্যতা আছে বলেই জানিয়েছেন। দীর্ঘদিন সময় ধরে দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার পর অন্য দলে যোগ দেননি। তবে নতুন করে তিনি রাজনীতিতে আগ্রহী বলে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি। যদিও এ ব্যাপারে দেবশ্রী রায়কে জিজ্ঞাসা করা যায়নি।
অন্যদিকে চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে টেলিফোন করা হলে তিনি তার উত্তর দেননি। তবে বিজেপির টলিউড তারকাদের মধ্যে পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলীরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হয়েছেন। পাপিয়া অধিকারী টলিউডে নতুন করে সিনেমা শিল্পী-কর্মীদের ফেডারেশন গড়ে সেখানে সক্রিয় কাজকর্ম চালাচ্ছেন। টলিউডের সিনেমা তারকাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।
