বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:16:58
| কলকাতা

ফুটপাথে ভিনরাজ্যের হকার-রাজ!বড়বাজারে দিনে হাজার টাকার ব্যবসা,লাইসেন্স নিয়ে উঠছে প্রশ্ন!

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কলকাতার বড়বাজারের একাধিক ফুটপাথ কার্যত হকারদের দখলে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের একাংশের অভিযোগ, ভিনরাজ্য থেকে আসা বহু হকার প্রতিদিন ফুটপাথে পসরা সাজিয়ে ব্যবসা করছেন। কারও দৈনিক আয় ৮০০ থেকে ১০০০ টাকা, আবার উৎসবের মরশুমে তা আরও বাড়ে বলেও দাবি স্থানীয়দের। কিন্তু প্রশ্ন উঠছে—এই হকারদের কতজনের বৈধ লাইসেন্স বা পুরসভার অনুমতি রয়েছে?

বড়বাজারের ব্যস্ত রাস্তা ও ফুটপাথের বড় অংশ দখল হয়ে যাওয়ায় পথচারীদের রাস্তায় নেমে চলতে হচ্ছে বলেও অভিযোগ। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এবং যানজট। স্থানীয় স্থায়ী দোকানদারদের একাংশের বক্তব্য, তাঁরা কর, ট্রেড লাইসেন্স ও অন্যান্য খরচ মিটিয়ে ব্যবসা করছেন, অথচ ফুটপাথে ব্যবসার ক্ষেত্রে নিয়ম কতটা মানা হচ্ছে তা স্পষ্ট নয়। প্রশাসনের নজরদারি এবং হকারদের নথি যাচাইয়ের দাবি উঠছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।