বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:49:06
| কলকাতা

কোচবিহারে তৃণমূলের দুর্গে ফাটল,জেলা পরিষদ হাতবদল এখন সময়ের অপেক্ষা?

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: উত্তরবঙ্গের আসাম সীমান্তলগ্ন কোচবিহার জেলা পরিষদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। জেলা পরিষদের ৩১ জন সদস্যের মধ্যে ১৭ জনই জেলা পরিষদের বর্তমান সভাধিপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।

১৭ জন তৃণমূল কংগ্রেসের সদস্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জেলা পরিষদে বর্তমান মমতা পন্থী সভাধিপতির অপসারণ চাইছেন। রাজনৈতিক মহল মনে করছেন উত্তর কোচবিহারে জেলা পরিষদ হাতছাড়া হওয়া তৃণমূলের পক্ষে সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ দখলে বিজেপি মন দিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন জনগণ সবকিছু দেখছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে রাজ্যে জয়লাভের পরও তারা কোন পুরসভা পঞ্চায়েত বিরোধীদের হাত থেকে জোর করে কেড়ে নেবেন না। কিন্তু বাস্তবে অন্য জিনিস ঘটছে। কোচবিহার জেলা পরিষদের ঘটনা তাই কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই কুণাল ঘোষ মনে করেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।