বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:18:05
| কলকাতা

ডুয়ার্সের জঙ্গলপথে মর্মান্তিক দুর্ঘটনা,গাছে ধাক্কা গাড়ির—মৃত মহিলা,আহত ৩!

NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:গরুমারা অভয়ারণ্য ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে দ্রুতগতিতে চলা একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে সজোরে ধাক্কা মারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট চারজন ছিলেন। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চারজনকেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক মহিলাকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।