বুধবার, সেপ্টেম্বর 9, 2026
16:30:55
| কলকাতা

বিশ্বাসে মনসা,বাস্তবে কালাচ:দেবী ভেবে বিষধরকে পুজো,সঙ্গেই কাটালেন রাত,অল্পের জন্য রক্ষা! ধূপগুড়িতে চাঞ্চল্য!

Newsরাজনীতি

তপন রায়,মানুষের মতামত:ঘরের কোণে কুণ্ডলী পাকিয়ে বসে থাকা বিষধর কালাচ সাপকে মা মনসা ভেবে দুধ, কলা ও ফুল দিয়ে পুজো করলেন ৮০ বছরের কৃষ্ণগোপাল সরকার। এমনকি সাপটি ঘরে থাকা অবস্থাতেই রাত কাটান তিনি। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার।

সকালে সাপটির নড়াচড়া দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে সর্পপ্রেমী ভজন সাহা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে কালাচ বলে শনাক্ত করেন। পরে দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। বিষধর সাপটির পরিচয় জানার পর আতঙ্কিত হয়ে পড়েন গৃহকর্তা। সর্পপ্রেমীদের পরামর্শ, বর্ষাকালে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও রাতে আলো ব্যবহার করা জরুরি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।