বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:39:01
| কলকাতা

২০২৬ পুরভোটের আগে কলকাতা-হাওড়ায় বিজেপির নির্বাচনী রণকৌশল স্পষ্ট,দায়িত্বে কারা?

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:আসন্ন ২০২৬ সালের কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কলকাতা পুরনিগমের জন্য ইন-চার্জ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ডঃ সুকান্ত মজুমদারকে। কো-ইনচার্জ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), কনভেনর তাপস রায় এবং কো-কনভেনর রীতেশ তিওয়ারির নামও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরনিগমের ইন-চার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে এবং কনভেনর করা হয়েছে বালির বিধায়ক সঞ্জয় কুমার সিংহকে। ২৫ অগস্ট তারিখের এই নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। পুরভোটের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক তৎপরতা যে জোরদার হচ্ছে, এই ঘোষণায় তা স্পষ্ট।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।