বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:47:18
| কলকাতা

বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে প্রচারে মমতা? কুণালের দাবিতে নতুন রাজনৈতিক জল্পনা!

Newsরাজনীতি

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা দলের এই মুহূর্তে প্রধান মুখপত্র কুনাল ঘোষ দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রচার ও জনসংযোগে আটকানোর চেষ্টা চালাচ্ছে বর্তমান বঙ্গ প্রশাসন। শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছেন তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। এই বিবৃতির কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের প্রধান মুখপত্র কুনাল ঘোষ। কুনাল ঘোষ দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাজ্যের বিভিন্ন অংশে এমনকি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেবেন। তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন তার ক্ষমতা থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে রাখার চেষ্টা করুন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলেছেন তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। তিনি এ নিয়ে সংবিধান বিচার ব্যবস্থার কাছে আরজি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না বলে যে বিবৃতি দিয়েছেন শুভেন্দু অধিকারী তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এর প্রবল সমালোচনা শুধু তৃণমূল কংগ্রেস নয় ইন্ডিয়া জোট শরিকরা সকলেই সমালোচনা শুরু করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি গণতন্ত্র বিরোধী বাকস্বাধীনতা হরণকারী কাজ করে চলেছে। সিপিএমের নেতারাও একান্তে কবুল করেছেন এই বিবৃতি যথেষ্ট বিপদজনক। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা নীতির বিরোধী হলেও যেভাবে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে তা অনভিপ্রেত এবং তারা এতে ঘোর বিরোধিতা করছেন। এসইউসি সিপিআইএমের লিবারেশন সহ অতি বামপন্থী শিবিরগুলি নেতারাও শুভেন্দু অধিকারীর

নবান্নে দেওয়া বিবৃতির ঘোর সমালোচনা করেছেন। স্বাভাবিকভাবে এতে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশ পাঞ্জাব ও উত্তরাখন্ডে প্রচারের জন্য একদিকে সমাজবাদী পার্টি অন্যদিকে আম আদমি পার্টি এমনকি কংগ্রেসও আমন্ত্রণ জানাতে চলেছে বলে খবর। অখিলেশ যাদব মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে প্রচারে এলে তাতে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি ও কংগ্রেসের লাভ হবে। একইভাবে পাঞ্জাবে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবে প্রচারে এলে আরো কোণঠাসা হয়ে পড়বে বিজেপি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।