SSKM-এ গাফিলতির বলি রোগীরা?শুকনো গাছ ভেঙে গুরুতর এক, আহত একাধিক!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল SSKM-এ ফের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। সোমবার সকাল ৮টা নাগাদ ইউরোলজি বিভাগের সামনে দীর্ঘদিনের শুকনো একটি গাছ আচমকা ভেঙে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা রোগী ও তাঁদের আত্মীয়দের উপর। ঘটনায় এক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, আহত হয়েছেন আরও কয়েকজন। সকলকে তড়িঘড়ি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়।
রোগী ও তাঁদের পরিবারের অভিযোগ, গাছটি বহুদিন ধরেই শুকিয়ে বিপজ্জনক অবস্থায় ছিল। তা সত্ত্বেও কেন আগে থেকে সেটি কেটে ফেলা হয়নি, সেই প্রশ্নে ক্ষোভ বাড়ছে। হাসপাতাল চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এমন জায়গায় ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে থাকা কি কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল? দুর্ঘটনার পর এখন গাফিলতির অভিযোগে সরব রোগীর পরিজনেরা।
