NewsPolitics

সমালোচনা করলেই আবাস-অন্নপূর্ণা বন্ধ! মালদহে বিজেপি নেতা তারাশঙ্করের দম্ভে প্রশ্নের ঝড়!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সরকারি প্রকল্প কি কোনও রাজনৈতিক নেতার ব্যক্তিগত দয়া? মালদহের বিজেপি নেতা তারাশঙ্কর রায়ের বক্তব্য সেই প্রশ্নই সামনে এনে দিল। অন্নপূর্ণা যোজনা বা আবাস যোজনার সুবিধা নেওয়ার পর সরকারের সমালোচনা করলে নাম কেটে দেওয়া কিংবা টাকা বন্ধ করার হুমকি কার্যত গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত। করদাতার টাকায় চলা সরকারি প্রকল্প কোনও দলের অনুগ্রহ নয়,নাগরিকের অধিকার।

কে সরকারকে প্রশংসা করবেন আর কে সমালোচনা করবেন, তা ঠিক করার ক্ষমতা কোনও জেলা পরিষদ সদস্যের নেই। চায়ের দোকানে বসে সরকারের সমালোচনা করলেও সরকারি সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি রাজনৈতিক ঔদ্ধত্যেরই প্রকাশ।

বিজেপি নেতৃত্বের উচিত অবিলম্বে স্পষ্ট করা—সরকারি প্রকল্প কি সত্যিই রাজনৈতিক আনুগত্যের শর্তে দেওয়া হবে, নাকি সংবিধানসম্মত নিয়মেই চলবে? তারাশঙ্করের বক্তব্য ঘিরে তাই ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন আরও জোরালো।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *