বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:32:42
| কলকাতা

নিরাপত্তায় গাফিলতি? মহারাষ্ট্রের সরকারি হাসপাতালের আগুনে প্রাণ গেল ৩ সদ্যোজাতের!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত তিন সদ্যোজাত শিশুর। সোমবার ভোররাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে আচমকাই আগুন লাগে। জানা গিয়েছে, সেই সময় ওয়ার্ডে মোট ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। আগুন ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক তৈরি হয়। চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা দ্রুত বেশ কয়েকটি শিশুকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

তবে আগুনের গ্রাস থেকে বাঁচানো যায়নি তিন সদ্যোজাতকে। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারগুলির মধ্যে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।