NewsPoliticsRecent News

অন্নপূর্ণার টাকা-আবাসের প্রতিশ্রুতি,যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:অন্নপূর্ণা যোজনার টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে নয়াগ্রামের এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তরণী মাহাতো নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিজেপির মণ্ডল কমিটির সদস্য ও বুথ সভাপতি বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, ১৯ আগস্ট সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার কারণ খতিয়ে দেখার কথা বলে অভিযুক্ত তাঁদের বাড়িতে যান এবং সেখানেই ওই মহিলাকে নির্যাতন করেন। বিষয়টি প্রকাশ করলে তাঁর স্বামীর ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি। পরে পরিবারের সদস্যরা প্রায় ২৬ কিলোমিটার সাইকেল চালিয়ে নয়াগ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রবিবার আদালত তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

ডিসক্লেমার: প্রতিবেদনের সমস্ত অভিযোগ পুলিশে দায়ের হওয়া অভিযোগ ও পরিবারের বক্তব্যের ভিত্তিতে। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবেই গণ্য করা হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *