NewsPolitics

জাতীয় মঞ্চে মমতাকে ফেরানোর উদ্যোগ? সোনিয়া-প্রিয়াঙ্কার আগ্রহে রাজনৈতিক চর্চা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কংগ্রেস নেত্রী তথা দলের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন সোনিয়া গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক যোগসূত্র অব্যাহত রেখেছেন। জানা গেছে যে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার জাতীয় রাজনীতিতে মোদী শাহদের বিরোধিতায় ইন্ডিয়া জোটের হয়ে প্রচার আন্দোলনে নামবেন। রাজনৈতিক প্রচার ও জনসংযোগে পাশে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডাগিরি,হিংসা, তোলাবাজির বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছেন।

মমতা শিবিরের দাবি যে অচিরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর অধিকাংশ বিধায়কই তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন। একইভাবে এনসিপিআই যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের দলত্যাগি কুড়িজন সাংসদের অন্তত আটজন দলে ফিরে আসার সবুজ সংকেত দিয়েছেন। মুর্শিদাবাদ জেলার তিনজন মুসলিম সংখ্যালঘু সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠজনদের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেছেন বলে খবর। সোনিয়া গান্ধী মনে করছেন বৃহত্তর বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে নেত্রীর যোগদান জরুরি। এ নিয়ে তিনি রাহুল গান্ধী সহ অন্য কংগ্রেস নেতাদের সঙ্গেও কথা বলেছেন। প্রিয়াঙ্কাও চান যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। পাশাপাশি পশ্চিমবঙ্গে আন্দোলনের পথ খুঁজুন। জানা গেছে যে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিকরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের রাজ্যে প্রচারে নিয়ে যেতে চাইছেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *