বুধবার, সেপ্টেম্বর 9, 2026
16:28:49
| কলকাতা

স্কুলড্রেসেই পাততেন বন্ধুত্বের ফাঁদ,তারপর চাকরির টোপ! প্রশাসনের তৎপরতায় উদ্ধার ছয় ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত যুবতী লক্ষ্মী ওরাওঁ!

NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির মাল থানা এলাকায় ছয় স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে লক্ষ্মী ওরাওঁ (২১) নামে এক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। ইংডং চা বাগান থেকে ছয় ছাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী স্কুলের পোশাক পরে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করতেন বলে অভিযোগ। পরে বাড়িতে পুজোর কথা বলে তাঁদের ডেকে নিয়ে দিল্লি ঘুরতে যাওয়া ও কাজের প্রস্তাব দেওয়া হত বলে দাবি।

ছাত্রীরা আপত্তি জানালে বিষয়টি পরিবারের নজরে আসে। খবর পেয়ে মাল থানার পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনার নেপথ্যে কোনও পাচারচক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।