NewsPolitics

মালদা-মুর্শিদাবাদ থেকে অসম-ত্রিপুরা:আরএসএস-র বাংলাদেশ সীমান্তে ‘সংগঠন অভিযান’!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম,ত্রিপুরা ও মেঘালয়-সহ উত্তর-পূর্বের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে সংগঠন আরও শক্তিশালী করতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এই কাজে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, স্বদেশী জাগরণ মঞ্চ, ভারতীয় মজদুর সংঘ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মতো সহযোগী সংগঠনগুলিকেও আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা।

পশ্চিমবঙ্গে বিশেষ নজর দেওয়া হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে। হিন্দুত্বের প্রচারের পাশাপাশি অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং মৌলবাদ নিয়ে নিজেদের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে সংঘ পরিবার।

অসম ও ত্রিপুরায় ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো সংগঠনের সক্রিয়তা রয়েছে। এবার পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম প্রভাবিত সীমান্ত এলাকাতেও সাংগঠনিক ভিত আরও মজবুত করাই আরএসএসের লক্ষ্য বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

ভারতীয় রাজনীতিতে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আরএসএসের ভূমিকা দীর্ঘদিন ধরেই আলোচিত। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সংঘের এই তৎপরতা আগামী দিনে বিজেপির সংগঠন ও নির্বাচনী কৌশলে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *