News

চাকরির টোপে পাঞ্জাবে, জ্ঞান ফিরতেই কিডনি উধাও:এবার পাচার চক্রেও সিভিক যোগ!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বিধাননগরে। সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডলের অভিযোগ, তাঁকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষার নামে ইনজেকশন দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তিনি দেখেন পেটের বাঁদিকে সেলাই এবং পরে জানতে পারেন, তাঁর একটি কিডনি অস্ত্রোপচার করে বের করে নেওয়া হয়েছে।

কলকাতায় ফিরে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন মঙ্গলের পরিবার। পুলিশ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করেছে। জেরায় উত্তরপ্রদেশের এক ব্যক্তির নাম উঠে এসেছে,যাকে চক্রের মাস্টারমাইন্ড বলে সন্দেহ করছে পুলিশ।

তদন্তে আরও জানা গিয়েছে, মোহালির একটি বেসরকারি হাসপাতালে ওই কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।একইসঙ্গে, স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মঙ্গলকে থানায় অভিযোগ না করার পরামর্শ দিয়েছিলেন। গোটা আন্তঃরাজ্য কিডনি পাচারচক্রের জাল কতদূর ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *