NewsPolitics

বালিগঞ্জে ‘ফেক কল সেন্টার’ ফাঁস,ব্রিটিশ নাগরিকদের টার্গেট করে প্রতারণা,ধৃত ৪!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কলকাতার বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের সাইবার শাখা। বিদেশি নাগরিক, বিশেষ করে ব্রিটেনের গ্রাহকদের টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রের খবর ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে বালিগঞ্জে অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে পাকড়াও করে পুলিশ। পরে তালতলা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

অভিযোগ,VOIP অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে গ্রাহকদের কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হত। তদন্তকারীদের দাবি, চক্রের মূল পান্ডা বিহারের বাসিন্দা এবং ডার্ক ওয়েব-সহ বিভিন্ন উৎস থেকে বিদেশি গ্রাহকদের ‘লিড’ সংগ্রহ করত। প্রতারণার মাধ্যমে বিপুল পাউন্ড ও ডলার হাতানোর অভিযোগও রয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষা ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের খোঁজ চলছে। প্রতারণার অর্থের হদিশ পেলে তা ফ্রিজ করে প্রয়োজনে আয়কর দফতর ও ইডিকে জানানো হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *