বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:11:52
| কলকাতা

যাদবপুর সংঘর্ষে হাই কোর্টের দ্বারস্থ,দ্রুত শুনানির আবেদন খারিজ!

Uncategorized

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ফেটসু’র সাধারণ সভাকে কেন্দ্র করে বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠন ও এবিভিপি-র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চাওয়া হল। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদনকারীরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিচারাধীন একটি মামলার সঙ্গে বুধবারের সংঘর্ষের ঘটনাটি যুক্ত করে জরুরি শুনানির আর্জি জানান।

তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, এই বিষয়ে পৃথকভাবে নতুন মামলা দায়ের করতে হবে। এদিকে সংঘর্ষের প্রতিবাদে বৃহস্পতিবার দুই পক্ষই পৃথক কর্মসূচির ডাক দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।