বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:46:50
| কলকাতা

নবান্নের মেগা অ্যাকশন, জঙ্গি-মাদক দমনে দুই বিশেষ বাহিনী

NewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেফতারি এবং অপরাধের ধরন বদলে যাওয়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ নিল নবান্ন। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের আদলে এবার পশ্চিমবঙ্গেও গঠন করা হচ্ছে ডেডিকেটেড ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ (ATS) এবং ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ (ANTF)।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই দুই বিশেষ বাহিনী গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গি নেটওয়ার্ক, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের সূত্র দ্রুত চিহ্নিত করাই ATS-এর মূল কাজ হবে। অন্যদিকে, মাদক পাচার, ড্রাগ চক্র এবং সংগঠিত নারকোটিক্স নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালাবে ANTF।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং দ্রুত অভিযানের জন্য এই দুই বাহিনীকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হবে। রাজ্য সরকারের দাবি, নতুন বাহিনী গঠনের ফলে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে আরও গতি আসবে এবং তদন্তের সমন্বয়ও বাড়বে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।