NewsPolitics

মূল্যবৃদ্ধি-বেকারত্ব-দুর্নীতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের ছক বামেদের!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,ক্রমবর্ধমান বেকারত্ব,শিক্ষা ব্যবস্থা ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং রাজনৈতিক ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা।কেন্দ্রে শাসক দল বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতি ছড়ানোর অভিযোগ তুলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি।

সিপিআইএম (সিপিএম) নেতৃত্বের নির্দেশে পাঞ্জাব,হরিয়ানা,পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে কৃষক আন্দোলনের ভিত্তি মজবুত করতে বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

যুব সংগঠন ডিওয়াইএফআই-সহ অন্যান্য বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি দেশজুড়ে শান্তিপূর্ণ উপায়ে ছাত্র-যুব আন্দোলন গড়ে তোলার জন্য পর্যালোচনায় ব্যস্ত। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও বেকারত্বকে প্রধান ইস্যু করা হচ্ছে।রাজনৈতিক মেরুকরণ ও জোটের উদ্যোগে সিপিআইএম,সিপিআই, সিপিআই (এমএল) লিবারেশন,ফরওয়ার্ড ব্লক,আরএসপি এবং এসইউসিআই-র মতো দলগুলির শীর্ষ নেতাদের মধ্যে (যেমন এম এ বেবি, দীপঙ্কর ভট্টাচার্য, ডি রাজা,প্রভাস ঘোষ প্রমুখ) নিয়মিত আলোচনা চলছে।

কংগ্রেস ও আঞ্চলিক দলের ভূমিকা: ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসেবে বামপন্থীরা কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। প্রয়োজনে জোটের অন্যান্য দলদের সঙ্গে নিয়ে এবং কোনো কোনো স্থানে নিজেদের শক্তিতেই আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *