NewsPolitics

‘মানুষ গড়ার কারিগর’-র ঘরে মাদক ও জালনোট!নাগরাকাটায় গ্রেপ্তার শিক্ষক!

তপন রায়,মানুষের মতামত:নাগরাকাটায় পুলিশ ও এসএসবি-র যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৬৭ গ্রাম ব্রাউন সুগার, জাল নোট এবং নগদ ৮ লক্ষ ৪৯ হাজার টাকা। ঘটনায় এক স্কুলশিক্ষক-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রঞ্জিত কুমার সিকদার ও বিরাজ মাহাতো।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে নাগরাকাটার জনবহুল নন্দু মোড় এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে স্নিফার ডগও ব্যবহার করা হয়েছিল। ওই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকতেন স্থানীয় একটি জুনিয়র হাইস্কুলের শিক্ষক রঞ্জিত। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাসন।

তল্লাশিতে বিপুল নগদ অর্থের পাশাপাশি কিছু জাল নোট ও ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়। বৃহস্পতিবার দু’জনকে আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় বৃহত্তর কোনও মাদক বা জালনোট চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *