NewsRecent News

তারাপীঠের পর কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু,জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকলেন শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার বিকেল ৪টে নাগাদ রাজ্য মন্ত্রিসভার বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার রাত প্রায় ২টো ১৫ মিনিটে নিউ মার্কেট থানা এলাকার ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত ৬ জন গুরুতর আহত। মৃতদের মধ্যে হোটেলকর্মী ও বাংলাদেশের কয়েকজন নাগরিক রয়েছেন বলেও খবর।

ঘটনার পর হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। তারাপীঠের ঘটনার পর একাধিক হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। এবার রাজ্যজুড়ে হোটেলগুলির ফায়ার সেফটি খতিয়ে দেখা, বেআইনি ও ঝুঁকিপূর্ণ হোটেলের বিরুদ্ধে অভিযান এবং আহত ও মৃতদের পরিবারের জন্য সহায়তা—এই সব বিষয় জরুরি মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় আসতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *