তাজমহল নিয়ে ফের ধর্মীয় রাজনীতি! মেহতাব বাগে আরতি-গঙ্গাজল,কড়া পদক্ষেপ ASI-র!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত: তাজমহলের কাছে এএসআই-সুরক্ষিত মেহতাব বাগ কমপ্লেক্সে হিন্দু সংগঠনের কয়েকজন কর্মীর ধর্মীয় কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সেখানে আরতি করা হয়, গঙ্গাজল অর্পণ করা হয় এবং গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা তাজমহলকে ‘শিব মন্দির’ বলে দাবি করেন।
ঘটনার খবর সামনে আসতেই নড়েচড়ে বসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া এ ধরনের কর্মসূচির অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে FIR দায়ের করেছেন এএসআই আধিকারিকরা। কারা এই কর্মসূচির আয়োজন করেছিলেন এবং কীভাবে তাঁরা সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ধর্মীয় কার্যকলাপ চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
