NewsPolitics

হারানো জমি ফেরাতে ‘স্বাস্থ্য’ অস্ত্র:মৌলালিতে হাসপাতাল,গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির—নতুন ছকে বামেরা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বাংলায় সাংগঠনিক শক্তি ও জনভিত্তি ফের মজবুত করার চ্যালেঞ্জের মধ্যেই বড় সামাজিক উদ্যোগের ঘোষণা বাম শিবিরের। মৌলালির ঐতিহাসিক স্টুডেন্টস হেলথ হোমকে ৫৫ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সংগঠনের ৭৫তম বর্ষ উপলক্ষে ৭৫ জন ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ সংগ্রহে ৭৫ হাজার মানুষের কাছে পৌঁছে ন্যূনতম ৭৫ টাকা করে অনুদান চাওয়ার পরিকল্পনাও রয়েছে।

শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ৭৫টি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং জেলাভিত্তিক ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে হেলথ হোমের সদস্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের নজর এখন একটাই—স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে বামেদের এই জনসংযোগ কর্মসূচি আগামী নির্বাচনী লড়াইয়ে কতটা নতুন জমি তৈরি করতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *