বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:11:00
| কলকাতা

Gen-Z আন্দোলনে লাল ছায়া!ককরোজ জনতা পার্টিকে ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা,নজরে কেন্দ্র

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দিল্লিতে নিট কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোজ জনতা পার্টির নেতৃত্বে গড়ে ওঠা তরুণ প্রজন্মের আন্দোলন এবার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্রের দাবি, সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল) লিবারেশন ও এসইউসিআই-সহ একাধিক বাম ও অতি-বাম সংগঠনের কর্মী-সমর্থকরা এই আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন। ককরোজ জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে বামপন্থী মহলের যোগাযোগ নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

আন্দোলনের বিস্তার ও তরুণদের অংশগ্রহণ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলিও তথ্য সংগ্রহ করছে বলে খবর। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে বিস্তারিত রিপোর্ট পৌঁছেছে বলেও সূত্রের দাবি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতরও পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নজর রাখছে।

এদিকে আন্দোলনে বিপুল সংখ্যক তরুণ মুসলিম ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের দাবি সামনে আসায় পশ্চিমবঙ্গেও তার রাজনৈতিক প্রভাব পড়ছে। বাঁকুড়ার ইন্দাসে ককরোজ জনতা পার্টির এক সমর্থক ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা বেড়েছে। দলের মুখপাত্র সৌরভ দাস ঘটনার নিন্দা করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আগামীকাল ইন্দাসে দলীয় প্রতিনিধিদের গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।