NewsPolitics

অন্নপূর্ণার ‘শক্তি’ বাংলার মা-বোনেরা,সরাসরি অভিজ্ঞতা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:অন্নপূর্ণা যোজনার উপভোক্তা মা-বোনেদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই প্রকল্প থেকে তাঁরা কীভাবে উপকৃত হচ্ছেন, তাঁদের অভিজ্ঞতা, মতামত এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী।

মতবিনিময়ে উঠে আসে, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা কীভাবে বহু পরিবারের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দিচ্ছে এবং মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সাহায্য করছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যোগ্য মা-বোনেদের আর্থিক ক্ষমতায়ন ও আত্মনির্ভর করে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার। উপভোক্তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামী দিনে প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বার্তাও দেন তিনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *