তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোকপ্রকাশ রাজ্যপাল আর.এন রবির

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:সোমবার ভোরে তারাপীঠ মন্দির সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আগুন লাগার সময় হোটেলের বহু আবাসিক ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল আর এন রবি। তিনি জানিয়েছেন, তারাপীঠের অগ্নিকাণ্ডে মূল্যবান প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল।
