স্কুল ঠিক করো’ অভিযান ঘিরে উত্তেজনা,হামলায় মৃত্যু স্বেচ্ছাসেবকের বাবা শেখ মাফুর,শোকাহত পরিবারকে ফোন মমতার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের ১৯ বছর বয়সি CJP স্বেচ্ছাসেবক শেখ রিক কিছুদিন আগে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। অভিযোগ, প্রায় তিন দিন আগে ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে স্থানীয় একটি স্কুলের পরিস্থিতি নিয়ে ভিডিও সংগ্রহ করার সময় শেখ রিক ও তাঁর বাবা শেখ মাফুর উপর হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ, বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠ কয়েকজন এই হামলার সঙ্গে যুক্ত।
মারধরে গুরুতর আহত শেখ মাফুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ আগস্ট তাঁর মৃত্যু হয়। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সোমবার মৃত শেখ মাফুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
