NewsRecent News

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার অভিযোগ,হেফাজতে বাঁকুড়া থানার সাব-ইনস্পেক্টর সুব্রত সরকার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ার অভিযোগে বাঁকুড়া থানার সাব-ইনস্পেক্টর সুব্রত সরকারকে হেফাজতে নিল দুর্নীতি দমন শাখা। ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, নির্দিষ্ট একটি কাজের বিনিময়ে টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা অভিযান চালিয়ে ওই পুলিশকর্মীকে ধরে ফেলেন। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

কী কারণে এবং কার কাছ থেকে ওই টাকা নেওয়া হচ্ছিল, কত টাকা উদ্ধার হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *