NewsPolitics

প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, রামপুরহাটে চাঞ্চল্য!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার তথা বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে তাঁর বাড়ির দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাক্তন বিধায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর আগে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। ঘটনাকে ঘিরে রামপুরহাটের রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া।

Share with
Uncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *