বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:52:37
| কলকাতা

বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল, সোমবারই ঘোষণা হতে পারে নিতিন নবীনের নতুন টিম;মন্ত্রিসভা পুনর্গঠন নিয়েও জল্পনা!

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, সোমবার, ১৭ আগস্টই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। দলের জাতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে গঠিত নতুন টিমে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নতুন ও তরুণ মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।

সংগঠনের এই পুনর্বিন্যাসকে আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের সঙ্গে যুক্ত করেই দেখা হচ্ছে। একইসঙ্গে কেন্দ্রীয় সংগঠনে পরিবর্তনের পর মোদি মন্ত্রিসভাতেও রদবদল হতে পারে বলে জল্পনা বাড়ছে। তবে মন্ত্রিসভার পরিবর্তন কবে হবে বা কারা নতুন দায়িত্ব পাবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়। ফলে সোমবারের সম্ভাব্য সাংগঠনিক ঘোষণার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।