NewsRecent News

আয়ুষ্মান দিবসে বড় ঘোষণা,স্বাস্থ্যসুরক্ষার আওতায় রাজ্যের ৬ কোটি মানুষ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: কলকাতায় আয়োজিত আয়ুষ্মান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও সম্প্রসারণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা-রও আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার সুবিধা একসঙ্গে পাওয়ার ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ আনুমানিক ৬ কোটি মানুষ আরও বিস্তৃত স্বাস্থ্যসুরক্ষার আওতায় আসবেন। রাজ্যের ১,২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল ছাড়াও দেশের মোট ৩৮,৬০৪টি হাসপাতালে এই প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা মিলবে।

এছাড়াও ৭০ বছর ও তার বেশি বয়সের সকল নাগরিককে এই স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসার আর্থিক চাপ অনেকটাই কমবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *