জেন-জ়ি আন্দোলনের চাপে পিছু হটল মোদি সরকার? বিশেষ অধিবেশন স্থগিত, সংশোধনী বিল ঘিরে অনিশ্চয়তা!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দেশজুড়ে জেন-জ়ি, তরুণ ও ছাত্রসমাজের আন্দোলনের আবহে সংবিধান সংশোধন নিয়ে আপাতত পিছু হটল কেন্দ্রীয় সরকার—এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সংসদের সদস্য সংখ্যা বৃদ্ধি, মহিলা সংরক্ষণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিশেষ অধিবেশন ডাকার প্রাথমিক পরিকল্পনা ছিল বলে সূত্রের দাবি।
কিন্তু নিট দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র-যুব আন্দোলন ক্রমশ তীব্র হওয়ায় সরকারের উপর চাপ বাড়ে। এর মধ্যেই প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে কংগ্রেস সমর্থন না দেওয়ার অবস্থান স্পষ্ট করায় বিজেপির অস্বস্তি আরও বাড়ে।
অন্যদিকে, তৃণমূল ও শিবসেনার বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজের সম্ভাবনা এবং দলত্যাগ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও কেন্দ্রের হিসাব জটিল করেছে। স্পিকার ওম বিড়লা এখনও ‘NCPI’-কে পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেননি। ফলে বিশেষ অধিবেশন আপাতত ঠান্ডাঘরে। এখন প্রশ্ন—জেন-জ়ির আন্দোলনের চাপ সামলে শীতকালীন অধিবেশনে কি ফের সংশোধনী বিল আনতে পারবে মোদি সরকার?
