NewsPolitics

নেতাজি অবমাননায় কড়া অ্যাকশন,শুভেন্দুর হুঁশিয়ারির ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কিরণ কুমার দাস!

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্যের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন কিরণ কুমার দাস। ধৃত উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, সমাজমাধ্যমে নেতাজিকে নিয়ে একাধিক আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করেছিলেন তিনি।

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেন, এই ধরনের দুঃসাহস সরকার ও পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপত্তিকর পোস্ট মুছে ক্ষমা চাওয়ার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে সাইবার সেলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তার পরেই মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার হন কিরণ কুমার দাস। এর আগে অনন্ত মহারাজের বিরুদ্ধেও নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল। তবে রাজবংশী সমাজের সকলের মত এই নয় বলে স্পষ্ট করেছেন একাধিক নেতা। তাঁদের অভিযোগ, এই বিতর্কের আড়ালে বাংলাকে বিভাজনের রাজনীতিও উস্কে দেওয়া হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *