NewsPublic Interest NewsRecent News

অভিযোগের পরই অ্যাকশন,বেহালার পেট্রোল পাম্পে মন্ত্রী ইন্দ্রনীল খানের উপস্থিতিতে হানা!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বেহালার শকুন্তলা পার্কের একটি পেট্রোল পাম্পে আকস্মিক পরিদর্শন চালাল রাজ্যের লিগ্যাল মেট্রোলজি বিভাগ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও ক্রেতা বিষয়ক মন্ত্রী ড. ইন্দ্রনীল খানের উপস্থিতিতে এই অভিযান হয়।

পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের সঠিক পরিমাণে জ্বালানি দেওয়া হচ্ছে কি না, মাপযন্ত্র নির্ধারিত মান অনুযায়ী কাজ করছে কি না এবং সরকারি বিধি মেনে পরিষেবা দেওয়া হচ্ছে কি না,তা খতিয়ে দেখেন আধিকারিকরা। ক্রেতা সুরক্ষা নিশ্চিত করতে এবং অনিয়ম রুখতে এ ধরনের আকস্মিক অভিযান আগামী দিনেও চলবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *