NewsPolitics

ওয়ার্ড বিন্যাসে কলকাতা-হাওড়ায় নয়া সাজ,সংশোধনী বিল বিধানসভায়!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতা ও হাওড়া পুরসভা এলাকায় ওয়ার্ড পুনর্বিন্যাস এবং সংখ্যা বৃদ্ধির পথ প্রশস্ত করতে বুধবার বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২৬ এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৬ পেশ করবে পুর ও নগরোন্নয়ন দফতর। প্রস্তাব অনুযায়ী কলকাতা পুরসভার বর্তমান ১৪৪টি ওয়ার্ড বেড়ে হবে ২০৯টি। হাওড়ায় ৫০টি ওয়ার্ড বেড়ে হবে ৬৮টি।

ইতিমধ্যেই দুই পুর এলাকার সীমানা পুনর্বিন্যাসের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, নতুন জনবিন্যাস ও জনসংখ্যার ভিত্তিতে প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো। কলকাতার আসন্ন পুরনির্বাচন নতুন ওয়ার্ড বিন্যাসেই করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ২০১৮ সালের পর থেকে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। কলকাতা পুরসভাও বর্তমানে প্রশাসকের অধীনে চলছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

ফলে পুরভোটের আগে কলকাতা ও হাওড়ার রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের সূচনা করতে চলেছে এই জোড়া সংশোধনী বিল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *