নিজের গড় কেশপুরেই ‘গো-ব্যাক’ স্লোগান শিউলি সাহাকে!!!
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:নিজের বিধানসভা কেন্দ্র কেশপুরেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা। ঋতব্রত শিবিরের বলে পরিচিত এই বিধায়ককে লক্ষ্য করে একাংশের তরফে উঠল ‘গো-ব্যাক’ স্লোগান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রের দাবি, বিধায়কের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ থেকেই এই বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও উপস্থিত কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে নিজের গড়ে দলের বিধায়ককে ঘিরে এমন প্রকাশ্য অসন্তোষ রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়েছে। বিরোধীরাও ঘটনাটিকে হাতিয়ার করতে শুরু করেছে। তবে বিক্ষোভের নেপথ্যে কারা এবং ঠিক কী কারণে স্লোগান উঠেছে, তা নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে খোঁজখবর।

