বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:45:48
| কলকাতা

নেতাজি-বিতর্কের মাঝেই শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’,সেবা কেন্দ্র ঘিরে নয়া রাজনৈতিক চাল!

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যের সমস্ত বিধায়ক সেবা কেন্দ্রের নাম বদলে হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই কেন্দ্রগুলির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সেবা কেন্দ্রগুলি পরিচালনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগস্ট মাস থেকেই এই অনুদান চালু করার পরিকল্পনা রয়েছে। তবে টাকা পেতে গেলে কিছু শর্ত মানতে হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সেবা কেন্দ্রে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে পাঠানো ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দিষ্ট ছবি টাঙাতে হবে। পাশাপাশি কেন্দ্রের নামও নেতাজির নামে রাখতে হবে। শর্ত না মানলে আর্থিক সাহায্য মিলবে না।

বিষয়টি দেখার জন্য বিধানসভার স্পিকারকে নজরদারির অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী বিধায়কদের সেবা কেন্দ্রগুলিও এই আর্থিক সুবিধার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।