NewsPolitics

জমি থেকে UCC, পাঁচ কাজ সেরেছি—আর দু’টো বাকি: মুখ্যমন্ত্রী শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করেছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সরকারে আসার পর জমি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ইমাম-মুয়াজ্জিন ভাতা বন্ধ করা হয়েছে, OBC-র অবৈধ তালিকা বাতিল করা হয়েছে এবং ‘গোমাতার সম্মান’ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করার প্রক্রিয়াও এগিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই কাজগুলির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “জমি দিয়ে দিয়েছি, ইমাম-মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছি, OBC-র অবৈধ তালিকা বাতিল করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি, UCC আসবে—তারপর আর দু’টো কাজ আমার বাকি।” তবে সেই বাকি দু’টি কাজ কী, তা খোলসা করেননি তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *