১৪ আগস্ট ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের আহ্বান রাজ্যপালের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি রাজ্যের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়,তাদের অধিভুক্ত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী ১৪ আগস্ট ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একত্রিত করে দেশভাগের ভয়াবহতা এবং বাংলার উপর তার সুদূরপ্রসারী প্রভাব স্মরণ করা উচিত। রাজ্যপালের বক্তব্য, দেশভাগে বাংলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন,প্রাণ ও জীবিকা হারান এবং সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গভীর বিপর্যয়ের মুখে পড়েন।
এই পালন নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় সম্পর্কে সচেতন করবে এবং সমাজকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেবে।
