বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:55:35
| কলকাতা

শ্যামবাজারে তৃণমূলের বিক্ষোভ,নেতৃত্বে কুণাল ঘোষ!

Newsরাজনীতি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের প্রতিবাদেও সরব হন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় কর্মী-সমর্থকদের। একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, এই স্লোগান মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।