শ্যামবাজারে তৃণমূলের বিক্ষোভ, মমতাকে দেখেই ‘চোর চোর’ স্লোগান!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তৃণমূলের বিক্ষোভ ঘিরে চড়ল রাজনৈতিক উত্তাপ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল। কুণাল ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। বিরোধীদের পাল্টা দাবি, এই স্লোগান জনরোষেরই বহিঃপ্রকাশ। শ্যামবাজারের ঘটনাকে ঘিরে ফের মুখোমুখি রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবির।
