মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত নীতি উপত্যকা,ভেসে গেল BRO-র ব্রিজ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নীতি উপত্যকার তামাক এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান দেখা দিয়েছে। প্রবল স্রোতে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর তৈরি একটি ভ্যালি ব্রিজ সম্পূর্ণ ভেসে গেছে। ভাইরাল ভিডিওতে নদীর উন্মত্ত স্রোতে একের পর এক গাড়িও ভেসে যেতে দেখা যায়।
বিপর্যয়ের পর থেকে BRO-র এক অপারেটর নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। ব্রিজটি ধ্বংস হওয়ায় জেলা সদরের সঙ্গে নীতি উপত্যকার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন নদী, পাহাড়ি ঝোরা ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার কড়া নির্দেশ দিয়েছে।
