InternationalNewsPolitics

ঢাকায় তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক,ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন বার্তা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই প্রথম বৈঠক। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী বৈঠকটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাঁর প্রত্যর্পণ-সহ একাধিক ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই আবহে এই বৈঠককে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক ও আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই আলোচনা নতুন পথ খুলতে পারে বলেই মত কূটনৈতিক মহলের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *