FCRA বিল নিয়ে কেন নীরব কেন্দ্র?নেপথ্যে কি বিরোধ এড়ানোর কৌশল!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত: সংসদে এখনও কেন FCRA বিল পেশ করেনি কেন্দ্র, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তবে এর পিছনে চাপ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল থাকতে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। প্রস্তাবিত বিলের কয়েকটি ধারা, বিশেষত বিদেশি অনুদানে তৈরি সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ সংক্রান্ত সম্ভাব্য বিধান নিয়ে প্রবল আপত্তি উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সূত্রের দাবি, বড় ধরনের রাজনৈতিক সংঘাত এড়িয়ে বিলটি পাশ করাতে চাইছে কেন্দ্র। সেই কারণেই বিরোধী দল, বিভিন্ন NGO এবং খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে নেপথ্যে আলোচনা চালানো হচ্ছে বলে খবর। বিতর্কিত বিধানের ভাষা সরল বা কিছুটা নমনীয় করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও এই দাবি সম্পর্কে এখনও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। ফলে FCRA বিলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত।
