মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
08:30:06 | কলকাতা

সাংবাদিকতার পর পর্নতারকা থেকে এবার আইনপ্রণেতা,কলম্বিয়ার রাজনীতিতে চমক আলেহান্দ্রা ওমানিয়ার!

Feature NewsNewsআন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলম্বিয়ার সেনেটে নতুন সদস্য হিসেবে যোগ দিলেন দেইসি আলেহান্দ্রা ওমানিয়া অর্তিজ, যিনি ‘আমারান্তা হ্যাঙ্ক’ নামেই বেশি পরিচিত। একসময় সাংবাদিকতা করলেও ২০১৭ সালে তিনি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যোগ দেন এবং সেখানেই পরিচিতি লাভ করেন। ২০২৬ সালের মার্চ মাসে বামপন্থী জোট ‘প্যাক্টো হিস্টোরিকা’-র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন ৩৩ বছর বয়সি অর্তিজ।

সেনেটে তাঁর মূল লক্ষ্য হবে ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের শ্রম-অধিকার, জনপরিসরে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং যৌন নিগ্রহের শিকারদের ন্যায়বিচার নিয়ে কাজ করা।

অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কর্মীদের অধিকার ও নিরাপত্তার বিষয়েও তিনি সরব হওয়ার কথা জানিয়েছেন। তাঁর এই রাজনৈতিক উত্থান কলম্বিয়ার রাজনীতিতে একটি ব্যতিক্রমী অধ্যায় হিসেবে আলোচনায় এসেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।