মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
07:23:46 | কলকাতা

বর্ধমানে জইশ জঙ্গি গ্রেফতার, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা-সংক্রান্ত নথি উদ্ধারের দাবি; চাঞ্চল্য!

Feature NewsNewsPublic Interest NewsRecent Newsআন্তর্জাতিকরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বর্ধমানে যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ ও এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা, রুট, কনভয়ের গাড়ি, চালক এবং পার্কিং-সংক্রান্ত একাধিক গোপন নথি উদ্ধার হয়েছে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের দাবি, হামিদ বর্ধমানের একটি আবাসনে আত্মগোপন করে গেঞ্জি কারখানায় কাজ করছিল এবং জঙ্গি নেটওয়ার্কের হয়ে সক্রিয় ছিল। তদন্তকারীদের অভিযোগ, সে সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হ্যান্ডলার হিসেবে কাজ করত। ধৃতের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলি। নিরাপত্তার স্বার্থে তদন্তের স্বার্থে সব তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।